ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত র‍্যাব : ডিজি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীসহ সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমরা আশা করছি এবারের পূজাটি সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে পারব।


র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন সারাদেশে পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করছে।”তিনি জানান, বিভিন্ন মণ্ডপে র‍্যাবের টহল দল মোতায়েন রয়েছে, সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও মাঠে আছেন। একই সঙ্গে সাইবার টিম সার্বক্ষণিকভাবে অনলাইন মনিটরিং করছে, যাতে কেউ গুজব ছড়িয়ে উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে।


র‍্যাব কর্মকর্তা বলেন, “যদি কোনো খবর আসে, সেটি যাচাইয়ের সুযোগ আমাদের দিতে হবে। মিথ্যা হলে গুজবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সত্য হলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।”তিনি আরও জানান, পূজার প্রথম দিন থেকে এখন পর্যন্ত কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে সবক্ষেত্রেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মণ্ডপ কমিটির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “দিনরাত ২৪ ঘণ্টা ভলান্টিয়ার রাখুন। পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখুন, বিশেষ করে মা-বোন ও শিশুরা যেন নির্বিঘ্নে পূজামণ্ডপে আসতে পারে সে বিষয়ে সর্বোচ্চ নজর রাখা হচ্ছে।”


তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সবাই মিলে আমরা এবারের উৎসবটি সুন্দরভাবে শেষ করতে সক্ষম হব।

ads
ads
ads

Our Facebook Page

↑